আন্তর্জাতিক ডেস্ক: ‘জোনাথন পোলার্ড’ মুক্তি পেয়েছেন। তিনি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। পোলার্ড যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এনালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে ইসরায়েলে গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়া হয়েছিল।
৬১ বছর বয়সী পোলার্ড শুক্রবার সকালে কারাগার থেকে মুক্তি পান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে ৫ বছর প্যারোলে মুক্ত ছিলেন। ইসরায়েল তার দায়মুক্তির বিষয়ে কয়েকবার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল। যুক্তরাষ্ট্র প্রতিবারই ইসরায়েলের সে আবেদন নাকচ করে দিয়েছিল। এনিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছিল।
পোলার্ডের মুক্তির ঘটনায় স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পোলার্ডের পরিবারের সদস্যরা কেউ যুক্তরাষ্ট্র থাকে না। তারা সবাই থাকেন ইসরায়েলে। ৩০ বছর পর পোলার্ড তার পরিবারের সঙ্গে মিলিত হচ্ছেন।


