জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও কাভার্ড ভ্যান সহ আটক-১

জেলা গোয়েন্দা শাখার অভিযানে ইয়াবা ও কাভার্ড ভ্যান সহ আটক-১
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি কাভার্ড ভ্যান সহ সিরাজুল ইসলাম সিহাব (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যায় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সিহাব যশোর কোতয়ালী থানার চাউলিয়া রুপদিয়া গ্রামের মৃতঃ আব্বাস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের মূল গেটের সামনে থেকে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি কাভার্ড ভ্যান (যশোর ন-১১-১২০৫) সহ সিহাবকে আটক করা হয়।
 এ সংক্রান্তে এসআই ইদ্রিসুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৯, তাং-১৪.৬.২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১০(ক) রুজু হয়েছে বলে জানান সোমেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।