× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক যশোর সীমান্তে রুপা, মদ ও সিরাপ জব্দ, আটক ৪ গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা – তথ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে – স্থানীয় সরকার মন্ত্রী মানিকগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিংয়ের নির্দেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল

জুড়ীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

হাফিজুল ইসলাম, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বুধবার ভ্রাম্যমান আদালত এক মাদক ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও অপর দুই মাদক ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম ইবনুল হাসান ইবেন।

জানা গেছে, বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের আওতাধীন ফুলতলা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আনফর আলীর বসত ঘর তল্লাসী করে ১৭ বোতল অবৈধ ভারতীয় মদ, ফেনসিডিল, বিয়ার ও ১শ’ গ্রাম গাজাসহ আনফর আলীর ছেলে আজাদ মিয়া, কুলাউড়া উপজেলার বাদে মনসুর গ্রামের আফজল আহমদের ছেলে শাহরিয়ার (৩৫) ও মৃত হরেন্দ্র বর্ধনের ছেলে সুনিল বর্ধনকে গ্রেফতার করেন।

বুধবার বিজিবি মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করলে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে ১ মাসের কারাদণ্ড এবং শাহরিয়ার (৩৫) ও সুনিল বর্ধনকে ১৬ হাজার টাকা অর্থদণ্ডের রায় ঘোষণা করেন।

এসময় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খান, বিজিবি সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী পিপিএম জানান, ভ্রাম্যমান আদালত ঘোষিত ১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..