× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’ উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৬ টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে। ‌

অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ করা হবে। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণ-অভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ড্রোন শো। অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..