× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল সকল জেলায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরা। এছাড়া, রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিকাল ৫.৩০ টা থেকে ট্র্যাশন শো আয়োজিত হবে।

গণ-অভ্যুত্থান স্মরণে এদিন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করবে। এ অনুষ্ঠানে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। হাতিরঝিলে জুলাইয়ের গানসহ ‘প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’, ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র দুইটি প্রদর্শন করা হবে। রাতে ড্রোনের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার গল্প তুলে ধরা হবে।

এদিকে ১৮ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আওয়াজ উডা’। এ ভিডিওটিকে ১৮ জুলাই রিমেম্বারেন্স নামে শেয়ার করা হবে। ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..