জুডিশিয়াল সার্ভিসের ২৭৪ বিচারক-কর্মকর্তার রদবদল

জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র সহকারী জজ, সহকারী জজ ও সমমর্যাদার ২৭৪ কর্মকর্তারকে বদলি করা হয়েছে।

১ অক্টোবর (সোমবার) আইনমন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমার সরকার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে ৩ অক্টোবর মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্বে রয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।