জীবন ও জীবিকার তাগিদে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করেছি -কাদের

জীবন ও জীবিকার তাগিদে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করেছি -কাদের

দেশ করোনা সংক্রমণের দিক থেকে এগিয়ে থাকলেও জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করেছি। জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি ও অর্থনীতির চাকা সচল রাখতে, সামাজিক শৃঙ্খলা সুরক্ষা রাখতে ইতোমধ্যে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বলেছেন সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ এক ভিডিও বার্তায় শর্তসাপেক্ষে, সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার আতঙ্কের মাঝেই ঈদের পর আর ছুটি বর্ধিত হচ্ছে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঈদের পর কেন ছুটি বাড়ানো হচ্ছে না, একটি ভিডিওতে তার ব্যখ্যা দিয়েছেন তিনি।

পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা গ্রহনের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এ ছাড় যেন বিষাদে রুপ না নেয়। মালিক, শ্রমিক, যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’  আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।