ইরানের নিউক্লিয়ার প্লান্টের কাছে ফের ভয়াবহ ভূমিকম্প

শিরোনামে ফের ইরান। এবার ইরানের নিউক্লিয়ার প্লান্টের কাছেই ভয়াবহ ভূমিকম্প অনুভুত হল। কয়েক ঘন্টা আগেই একটি বিমান ভেঙে পড়ে তেহরানে যাতে ১৮০ জনের মৃত্যু হয়। গতকালই ইরাকের সেনা ঘাঁটি লক্ষ্য করে এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান। ইরানের বুশেহরের কাছে ওই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯। যদিও ভূমিকম্পটি প্রাকৃতিক ঘটনা বলেই উল্লেখ করছে ইরান। তবে একের পর এক ঘটনায় কোনও ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, সোলেমানিকে হত্যার জবাবে, ইরাকের সেনা ঘাঁটি লক্ষ্য করে এক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান। গত সপ্তাহেই মার্কিন এয়ারস্ট্রাইকে ইরানের মেজর জেনারেল সোলেমানির মৃত্যু হয়। এরপর একের পর এক পাল্টা জবাব দিচ্ছে ইরান। ইরাকের সেনা ঘাঁটিতে মার্কিন সেনা ছিল বলে জানা গিয়েছে। জানা যায় এতে ৮০ জন মার্কিন সেনার ম্রৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।