জিডি বা ভেরিফিকেশনে পুলিশ টাকা নিলে ব্যবস্থা -পুলিশ সুপার এস.এম মুরাদ আলী

মেহের আমজাদ,মেহেরপুর (০৩-০৮-১৯):  মাদক,বাল্য বিয়ে,ইভটিজিং প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুরে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।

শনিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত পুলিশ সুপার বলেন, থানায় জিডি (সাধারণ ডায়েরি),পাসপোর্ট কিংবা যে কোন ভেরিফেকিশনে পুলিশের কোন সদস্য টাকা গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস.এম মুরাদ আলী।

পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলেন, আমি কয়েকটি মিশন নিয়ে মেহেরপুর জেলায় কাজ করতে চাই। তার মধ্যে জেলায় মাদককে নির্মুলে জিরো টলারেন্স ভুমিকায় পুলিশকে দিয়ে কাজ করাতে চাই। পাশাপাশি মেহেরপুরের যে সকল আবাসিক হোটেল গুলো রয়েছে সেখানে যাতে কোনরকম অনৈতিক কর্মকান্ড বা জঙ্গীদাতাদের প্রশ্রয় দেওয়া না হয় সেজন্য পুলিশ কাজ করবে।

পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ক্রিকেট খেলার জুয়া সহ সব ধরণের জুয়া বন্ধ করা হবে, ইভটিজিং, অপ্রাপ্ত বয়সের কেউ যাতে কোন মোটসাইকেল বা যানবাহন চালাতে না পেরে সেজন্য আজ থেকেই অভিযান শুরু হবে। সর্বোপরি মেহেরপুর একটি শান্তিপ্রিয় জেলা। এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশের পাশাপাশি সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষকে পুলিশকে সহযোগীতা করতে হবে। পরে পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা করেন।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নিতে হবে। আপনাদের নিজ নিজ বাড়ি-ঘর,আশপাশের যে কোন জায়গা,ফুলের টব,বাড়ির আঙ্গিনা, প্লাষ্টিকের পাত্রে পানি থাকলে তিনদিন পরপর পরিষ্কার করারও আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।