চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি ২ জানুয়ারি

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি ২ জানুয়ারি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায়  ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক গণমাধ্যমকে বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণদাসকে। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।https://thenewse.com/জামিন-শুনানি-২-জানুয়ারি/

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী অ্যাডভোকেট রমেন রায়কে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। পুরো শরীরে ধারালো অস্ত্রের কোপানোর দাগ এবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এডভোকেট রিগ্যান আচার্য্যকেও মারধর করে তার চেম্বার ভাঙ্গা হয়েছে। অসংখ্য আইনজীবী যারা চিন্ময় কৃষ্ণ দাসের জন্য শুনানী করেছিল সবাইকে হুমকি দেয়া হয়েছে।  ১১৪ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এমতাবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানীতে অংশ নেয়ায় কোন আইনজীবীই পাচ্ছে না, যা বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।