বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ ৭ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে অপর ৩ জনের নাকচ করেছে আদালত।
রাজধানীর কদমতলী থানার একটি মামলায় সোমবার ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম এই আদেশ দেন।
রিমান্ডকৃত অপর আসামীরা হলেন, জামায়াতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভুইঞা, সদস্য শরিফ উদ্দিন আহমেদ, সমর্থক আব্দুস সবুর, কর্মপরিষদ সচিব মোকাররম হোসেন, সমর্থক আলাউদ্দিন ও সমর্থক মানিক মিয়া।
রিমান্ড নামঞ্জুরকৃত ৩ আসামী হলেন, ঢাকা মহানগর দক্ষিনের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, খলিলুর রহমান ও ফরিদুল ইসলাম।
গত ৫ নভেম্বর রাজধানীর কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম আসামীদেন ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
আসামীদের বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় রাজধানীর কদমতলী থানাধীন মাহমুদ ম্যানশনে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন ও দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপন বৈঠকের অভিযোগ আনা হয়। ওই অভিযোগে কদমতলী থানার এসআই জয় কৃষ্ণ বর্মণ এ মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, উক্ত আসামীদের গত ২৯ সেপ্টেম্বর কদমতলীর একটি বাসা থেকে গোপন বৈঠক করাকালে আটক করা হয়। পরে ৩০ সেপ্টেম্বর বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অস্ত্র আইনে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।


