জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের ক্ষমতা গ্রহণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ক্ষমতা গ্রহণ ও প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রসাশনের প্রতিনিধি হিসাবে উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের’র উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সাবকে চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা নব নির্বাচিত চেয়াম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারের হাতে হস্থান্তর করেন। শরীক প্রকল্পের প্রতিনিধি শৈলেন দেবনাথ ও ইউপি সচিব নুরুল আমিনের সঞ্চালনায়বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: রজব আলী তারুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, সাবেক ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ, রবীন্দ্র কুমার দাস।

বক্তারা বলেন, ইউনিয়নের সর্বস্তরের নাগরিক যেন নব নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের বৈষম্যহীন অধিকার পায় ও স্থানীয় সরকারের সুশাসন প্রতিষ্ঠায় ও সরকারের রাজস্ববৃদ্ধি করে ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলতে পাওে সেই জন্য সকলের সহযোগীতা কামনা করেন। আরো উপস্থিত ছিলেন, প্রাত্তন ও নব নির্বাচিত সদস্য-সদস্যাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।