জাতীয় হিন্দু মহাজোটকে সংলাপে আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তম কুমার রায়ঃ  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংলাপের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গণভবনে জাতীয় হিন্দু মহাজোটের নেতাদের সংলাপে দাওয়াত দেওয়া হয়েছে।

জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সহ-সভাপতি ডাঃ মৃত্যুঞ্জয় কুমার রায় একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।

প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে ৭ই নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় সংলাপের জন্য গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, এই প্রথমবার হিন্দুদের কোন সংগঠনকে সংলাপে আহ্বান জানান হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।