জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

বিশেষ প্রতিবেদকঃ  সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। এসময় তাকে বরণ করে নেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মো. আকবর হোসেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সেনাপ্রধান বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এসময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বেলা সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে সোমবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব বুঝে নেন আজিজ আহমেদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।