জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ

বিশেষ প্রতিবেদকঃ দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল ৪টায়। এ অধিবেশন এক সপ্তাহ চলতে পারে। তবে শুরুর আগে বেলা ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন আহ্বান করেন। এটি চলতি বছরের শেষ এবং পঞ্চম অধিবেশন। এর আগে গত ৬ অক্টোবর ১২তম অথধিথবেশন শেষ হয়। সাংবিধানিক বিধি অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতায় বসছে এবারের অথধিথবেশন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন এক সপ্তাহ চলতে পারে। এরপর জানুয়ারিতে শুরু হবে শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। যে ভাষণে সরকারের বিগত বছরের কর্মকাণ্ড এবং আগামী বছরের দিকনির্দেশনা থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।