× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

গনি মিয়া বাবুল

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল।

সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ৫১,৫১/এ পুরানা পল্টন (৯ম তলা), ঢাকায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..