জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও মৎস্য চাষীরাসহ আরো অনেকেই।

পরে মিলনায়তনে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ফরিদা বেগম প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।