জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ হাসপাতালে

বিশেষ প্রতিবেদকঃ পুনরায় ‘অসুস্থতা’ অনুভব করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

এরশাদের প্রেস সচিব সুনিল শুভ রায়ের বরাতে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানকে আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। এরশাদের হাঁটুতে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলেও জানান প্রেস সচিব সুনিল।

সুনিল শুভ রায় বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেয়া প্রয়োজন। কিন্তু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।