জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বিষয় কর্মশালা সোমবার জেলার গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অভাসের যৌথ আয়োজনে উপজেলার স্বেচ্ছাসেবী স্ংস্থা সিসিডিবি’র হলরুমে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক নারী নেত্রী রহিমা সুলতানা কাজল।

প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন,

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। উদ্বোধনী বক্তব্য রাখেন আভাসের প্রজেক্ট অফিসার মোঃ আলী আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী ও আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম।

কর্মশালায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, কমিউনিটি পুলিশিং সদস্য, এনজিও কর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।