জাতীয় ঐক্যফ্রন্টের অযৌক্তিক ৭ দফা :ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি অযৌক্তিক। তাদের দাবি ১ দফাও মানা হবে না। শুক্রবার সকালে ঢাকার উত্তরায় মেট্রোরেল প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংস্কারবাদীরা এত দিন ছিল না, বিএনপি কতটা দেউলিয়া যে এখন আবার তাদের নেয়া হয়েছে।দলের লোকজনকে সংস্কারপন্থী বলে কোণঠাসা করে রেখেছিল বিএনপি।এখন এই লোকেরা এসে আন্দোলনে শক্তি যোগাবে এটা বিশ্বাস করা কঠিন। তাছাড়া ফখরুল সাহেব নিজেও সংস্কারবাদী ছিলেন।

মন্ত্রী বলেন, আমি শুধু জানতে চাই ওনার মাথা ঠিক আছে কি না? সিলেটে গেলেন এত বড় ঐক্যফ্রন্ট কয়টা লোক হলো? জনমনে এ ঐক্যফ্রন্ট সাড়া জাগাবে না। বড় বড় বাঘা বাঘা নেতারা সেখানে গেলেন বোমা ফাটাতে, জনগণের সাড়া মিলেছে? কোনোদিন মিলবে না। কোনো আন্দোলন সফল হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাস বলে আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না। এটা আমাদের ইতিহাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।