জাকের পার্টি শান্তির পার্টি -জাদু মিয়া

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুর মানব কল্যানের জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। তারপর থেকেই জাকের পার্টি মানব কল্যাণে কাজ করে আসছে। জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান পীরজ¦াদা আলহাজ¦ খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নেতৃত্বে সারা দেশে জাকের পার্টি আজ সু-সংগঠিত হয়েছে। জাকের পার্টির পতাকা তলে থাকলে, কোন বিপদ আসবে না ইনশাল্লাহ।

শনিবার (১৩ জুলাই) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টির কার্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জাকের পার্টির আয়োজিত মিশন সভায় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া এসব কথা বলেন।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা জাকের পার্টির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দীন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার মল্লিক, সকল ইউনিয়নের সভাপতি/সম্পাদক সহ নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।