জমি দখলে বাধাঁ দেওয়ায় তিন হিন্দু নারীকে মধ্যযুগীয় কায়দায় প্রহার

বাগেরহাটের চিতলমারীতে হিন্দুদের জায়গা জোরপূর্বক দখল করতে এসে হিন্দু পরিবারের উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করছে একদল সন্ত্রাসী। এতে তিন হিন্দু নারী আহত। পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চিতলমারী সদর বাজার সংলগ্ন খড়মখালী গ্রামের উত্তম সাহা ও মোস্তফা মোল্লার সাথে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেজন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি আপোষ নামা হয়েছিল। কিন্তু শুক্রবার সকাল ১০ দিকে আপোষ না মেনে মোস্তফা মোল্লার ছেলে মাহাবুর ও জামাই ফারুকের নেতৃত্বে ১৫/২০ জন উত্তম সাহার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।

এই সময়ে তারা উত্তম সাহার কাঠের তৈরি দোকান ভাংচুর করে এবং গোয়াল ঘরে আগুন দেয়। পুরুষ বাড়িতে না থাকায় সন্ত্রাসীরা উত্তম সাহার স্ত্রী মিনা সাহা (৩৫), শাশুড়ি শ্যামলী (৫৫) ও শ্যালকের স্ত্রী বনানী হাজরা (৩৮) কে মধ্যযুগীয় কায়দায় পেটায়।  আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।