জমির পিয়াজের কদম কেটে দুই লক্ষ টাকার ক্ষতি

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্যে ক্ষুদেকুলা নামে একটি মাঠ আছে। এ মাঠের মধ্যে পূর্ব আড়পাড়ার জ্ঞানেন্দ্রনাথ এর ছেলে গণেশ তার গরু ছাগল বিক্রি করে এবং অনেক কষ্টের বিনিময়ে উজানদিয়া গ্রামের নজরুল ইসলামের ভাস্তে তুমুল এর নিকট থেকে ২৬ শতাংশ জমি ৪০,০০০/- (চল্লিশ হাজার ) টাকা দিয়ে বন্ধক রাখেন।

সেই জমিতে গণেশ পিয়াজের কদম আবাদ করেন হঠাৎ করে গত ০৬-০২-২০১৬ইং তারিখ রাতে দুুর্বৃত্তরা তার পিয়াজের কদম কেটে জমিতে ফেলে রেখে যান। লোকজনের মাধ্যমে খবর পেয়ে গণেশ তার জমিতে গিয়ে পিয়াজের কদম কাটা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন কে আমার এই সর্বনাশ করল।

ক্ষতিগ্রস্থ জমিতে গিয়ে গণেশ এবং আশেপাশের লোকজনের নিকট জিজ্ঞাসা করলে তিনি কারও নাম উল্লেখ করে বলতে পারেন না। তবে বলেন তার জমির পিয়াজের কদম কেটে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করেছে এ ব্যাপারে মধুখালী থানায় তিনি সন্দেহজনক নামে অভিযোগ দায়ের করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।