সিদ্ধেশ্বরী পূজামন্ডপে জন্মাষ্টমীর পূজায় তথ্যমন্ত্রী 

সিদ্ধেশ্বরী পূজামন্ডপে জন্মাষ্টমীর পূজায় তথ্যমন্ত্রী 
জন্মাষ্টমী উপলক্ষে সিদ্ধেশ্বরী পূজামন্ডপে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
আজ মঙ্গলবার ১১ আগস্ট তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাজধানীর সিদ্ধেশ্বরী পূজামন্ডপে উপস্থিত ছিলেন। তার সাথে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা অনুষ্ঠানে অংশ নেন।
সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচছা জানান ও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।