মোদী বিরোধীতার সময় ভরা জনসভায় প্যান্ট খুলে গেল সাংসদ আশফাক করিমের

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ ভরা জনসভায় মোদী সরকারের আনা CAA বিলের বিরোধীতা করার সময় আচমকাই প্যান্ট খুলে গেল নিচে নেমে গেল সাংসদ আশফাক করিমের। যদিও তৎক্ষণাৎ নিচু হয়ে প্যান্টটি তুলে নেন তিনি।

তখন মঞ্চে উপস্থিত রয়েছেন দলের অন্য নেতা-কর্মীরা। পাশাপাশি অনেকেই সাধারণ মানুষ মন দিয়ে ভাষণ শুনছেন। তারই মাঝে ঘটে গেল অঘটন। মোদীর সিএএ বিলের সমালোচনা করতেই হঠাৎ করে প্যান্ট খুলে গেল বক্তার। এখানে বক্তা আর কেউ নিন, তিনি আরজেডি নেতা তথা রাজ্যসভার সাংসদ আশফাক করিম।

এদিকে দিল্লি নির্বাচনে বিজেপি প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা এই ভিডিওটি টুইট করেন।  এবং তিনি সেই ভিডিওতে সাংসদ আশফাক করিমকে কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে বলে এর জন্যও নরেন্দ্র মোদীকে দায়ী করা হবে ?

ভিডিওতে দেখা গিয়েছে তাঁর সেই প্যন্ট তুলে দেওয়ার চেষ্টা করেন মঞ্চে দাঁড়ানো অপর এক নেতা। কিন্তু তাঁকে বারণ করে নিজেই প্যান্ট তুলে নেন আশফাক করিম। হাত দিয়ে ইশারা করে জানিয়ে দেন তাঁর প্যান্ট ঠিক আছে। এরপর তিনি ফের মোদীর সমালোচনায় মেতে ওঠেন। দু’বার কথার খেই হারিয়ে পরক্ষণেই সামলে নিয়ে বক্তৃতা শুরু করেন তিনি।

মঞ্চে দাঁড়িয়ে মোদীর আনা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র সমালোচনা করছিলেন তিনি। এই আইনের মাধ্যমে সরকার পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত প্রত্যেককে নাগরিকত্ব দেবে তবে মুসলিমরা বাদ কেন? আর তখনই অসাবধানতাবশত তাঁর প্যান্ট নেমে যায়। যা নিয়ে অস্বস্তিতে পড়েন আরজেডি নেতা। তৎক্ষণাৎ নিচু হয়ে প্যান্টটি তুলে নেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।