জনকল্যাণ করাই আওয়ামী লীগের রাজনীতি – ধর্ম প্রতিমন্ত্রী

জনকল্যাণ করাই আওয়ামী লীগের রাজনীতি – ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদুল হক খান বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে। জনকল্যাণ নিশ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী গতকাল জামালপুরের ইসলামপুরে আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ইসলামপুর শহর শাখা আয়োজিত অটোরিকশা ও ট্রলি চালকদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের জীবনধারণ সহজ ও উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের পাশে থেকে সব সময় সহযোগিতা করছে। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্রচণ্ড শীতে এ সাহায্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে।

বাংলাদেশ আওয়ামী লীগের ইসলামপুর শহর শাখার সভাপতি অংকন কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না।

এর পূর্বে প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলার নতুন ডাক বাংলোর উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।