জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য বেশি

বিশেষ প্রতিবেদকঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, অনেক উন্নত দেশের তুলনায় জঙ্গি দমনে বাংলাদেশের সাফল্য বেশি এবং অনুকরণীয়।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বেনজীর এ কথা বলেন।

র‍্যাব ডিজি আরো বলেন, ‘আমি নিজে দেখেছি ম্যানচেস্টার হামলার পর একটি দৈনিক পত্রিকার এক উপসম্পাদকীয় কলামে এমন কথা বলা হয়েছে। তবে এ জন্য অহংকার বা আত্মতুষ্টির কিছু নেই। ক্রমাগত অভিযানে জঙ্গিগোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিদের নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।’ তিনি বলেন, এবার ঈদে কোনো ধরনরে নিরাপত্তা ঝুঁকি নেই। আসন্ন ঈদে খুবই স্বল্প সময়ে কোটি কোটি মানুষ ঢাকা ত্যাগ করবে। এ সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি হবে। বেশির ভাগ বিপণিবিতান বন্ধ থাকবে। ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

বেনজীর বলেন, ‘কোনো বিশেষ দিবস নয় বরং প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করি, প্রতিটি মানুষের জীবনই মূল্যবান।’ তিনি জানান, ঈদ সামনে রেখে বিভিন্ন স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‍্যাবের ক্যাম্প স্থাপন করা হয়েছে। নগরীজুড়ে প্যাট্রল টিম, মোটরসাইকেল প্যাট্রল, সাদা পোশাকে প্যাট্রল বাড়ানো হয়েছে।

বেনজীর আহমেদ বলেন, সারা দেশে র‍্যাবের বিভিন্ন কাম্পের মাধ্যমে ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ ঘরে ফিরতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।