জঙ্গি আস্তানা সন্দেহে পান্থপথের হোটেল ঘেরাও আইনশৃঙ্খলাবাহিনীর

নিজস্ব প্রতিবেদকঃ জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশের একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনটির একটি হোটেলে জঙ্গি আস্তানা রয়েছে এমন সন্দেহে মঙ্গলবার ভোর থেকে ভবনটি ঘিরে রাখা হয়েছে।পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি সোয়াট সদস্যরাও বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের ইউনিটও সেখানে রয়েছে। এই সড়কের সামনে দিয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত অভিযান শুরুর খবর পাওয়া যায়নি।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, পান্থপথের একটি ভবনে জঙ্গিরা অবস্থান করছে বলে শুনেছি। পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সোয়াট টিম ভবনটি ঘিরে রেখেছে। ভবনটিতে নাশকতার সরঞ্জমাদি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।