× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ছাত্রলীগের অস্ত্রধারী দুই নেতার বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের সময় প্রকাশ্যে পিস্তল দেখানোদুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান।

আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদৌস। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।এর আগে পল্টন থানায় গতকাল রাতেই গুলিস্তানের হকার উচ্ছেদ অভিযানে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হকাররা।

গত বৃহস্পতিবার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ওই যুবকরা হকারদের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলে দুই ছাত্রলীগ নেতা অস্ত্র প্রদর্শন ও ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..