ছাতকে ছাত্র জমিয়তের শপথ গ্রহন ও সংবর্ধনা

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলা যুব জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমানকে কেন্দ্রিয় যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে পাবলিক ক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, ছাত্র জমিয়তের উপজেলা শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ হেলাল।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচএম জিয়াউর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জামিলুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আলী নূর, জেলা জমিয়তের সদস্য মাওলানা রিয়াজ উদ্দিন, নেজামুল আলম, সাইফুর রহমান, কামরুল ইসলাম, জাকির হোসাইন, হেলাল আহমদ, আবু তাহির, আব্দুল করিম প্রমুখ। সভাশেষে উপজেলা ছাত্র জমিয়তের নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।