ছাতকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ-এজেন্ট শাখার উদ্বোধন

ছাতকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ-এজেন্ট শাখার উদ্বোধন
ছাতক প্রতিনিধিঃ
ছাতক শহরের মহসিন ফিল্ডের সামনে বাগবাড়ী রাস্তার মোড়ে ইসলামী ব্যাংক লিমিটেডের ৩য় এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর বিকেল ৫টায় ফিতা কেটে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।
এসময় ব্যাংকটির ফাষ্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখার প্রধান মো. এনামুর রহমানসহ ব্যাংকের অপারেশন ম্যানেজার মো. আব্দুর রহিম, বিনিয়োগ শাখার প্রধান মো. আজিজুর রহমান, কর্মকর্তা বিরাম উদ্দিন, ফখরুল ইসলাম, হাবিবুর রহমান, জাকির হোসেন জুয়েলসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এরআগে আলীগঞ্জ বাজার ও ধারণবাজারে পৃথক দুটি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করে হয়। ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ব্যবসায়ী মুজিবুর রহমান মালদার, মাহমুদুল হাসান প্রমূখ।
একই দিনে দক্ষিণ খুরমা ইউনিয়নের ধারণবাজার এলাকায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ব্যবসায়ী সামছুল ইসলাম, মাষ্টার মারফত আলী, আমির হোসেন, মাহবুব আহমদ নিউটন প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।