× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ছাগল চোরের হেদায়াতের জন্য মধুখালীতে মাইকিং করে মিলাদ মাহফিল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মাইকিং করে মিলাদ মাহফিল

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়াতের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাগলের মালিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬) এ আয়োজন করেন।

তিনি জানান, “চোর হয়তো অভাব বা লোভের কারণে অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে গালমন্দ করি, তবে আমার সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না। আমি চাই সে নিজের ভুল বুঝে ফিরে আসুক।”

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। তিনি খোঁজাখুঁজি করলেও থানায় কোনো অভিযোগ করেননি। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি।

চোরের হেদায়াত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে আলামিনের বাড়ির পাশের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। দোয়ার পর অতিথিদের তেহারি খাওয়ানো হয়।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, “ও (আলামিন) ঢাকায় নাটক-ফাটক করে বেড়ায়। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। আজ হঠাৎ কী মনে করে ছাগল চোরের হেদায়াতের জন্য মিলাদ মাহফিল করল, তা বোঝা কঠিন।”


এ ক্যটাগরির আরো খবর..