× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

চৌরাসিয়ার বাঁশির সুরে সুরে শেষ হলো বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শেষ হলো পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে সুরে।

বুধবার ভোর ৫টার সময় শেষ হল পাঁচ দিনের এই উৎসব। শেষ দিনে সঙ্গীতানুষ্ঠানে ছিল তারকাদের মিলন-মেলা। টিভি পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রের অনেক অভিনয় শিল্পীই পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরের মুর্ছনায় মুগ্ধ হন। পন্ডিত হরিপ্রসাদের হাতে উৎসব স্মারক তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জান নূর। এছাড়া সুজাত খানের হাতে উৎসব স্মারক তুলে দেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।

পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ দিন ছিল দর্শণার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীর চাপে রাজধানীর এমইএস থেকে বনানী পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য প্রাইভেট কার পার্কিং করে কার্যত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছিল। শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।

বনানীর আর্মি স্টেডিয়ামে পঞ্চম ও সমাপনী দিনের এ সঙ্গীত শুরু হয় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। প্রথম পরিবেশনায় ছিলেন- অনিমেষ বিজয় চৌধুরী ও তার দল। দেশ রাগে ধামার ও রাগ ভূপালিতে চতুরঙ্গ পরিবেশন করে সিলেটের দল গীতবিতান বাংলাদেশ। অনিমেষ বিজয় চৌধুরীর সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন কুমকুম ভৌমিক, নূর-ই-আফরোজ, পরেশ চন্দ্র পাল, রুমা চন্দ, সাগুফতা হক, সুব্রত মিত্র, সোনিয়া রায়। পাখওয়াজে ছিলেন আলমগীর পারভেজ। তানপুরায় অভিজিৎ কুন্ডু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ড. অসিত রায়। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীকে। প্রায় ২শ’ জন সংগীত ও নৃত্যশিল্পী অংশ নেয় বেঙ্গল ফাউন্ডেশনের এই আয়োজনে।


এ ক্যটাগরির আরো খবর..