× Banner
সর্বশেষ
স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার

চৌগাছায় ভোট কেন্দ্রে বোমার বিষ্ফোরণ, তিন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বোমার বিষ্ফোরণ ঘটায় দৃর্বৃত্তরা। এর ফলে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

আরও তিন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এগুলো হলো- হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চন্দ্রপাড়া ভোটকেন্দ্রে সকাল নয়টার দিকে দুই মেম্বার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। সকাল ১০টার দিকে মুক্তারপুর কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সকাল নয়টার দিকে জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বোমার বিষ্ফোরণ ঘটায় দৃর্বৃত্তরা। এসময় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। ওই তিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..