আশাশুনি থেকে ৫ চোরাই গরুসহ গ্রেপ্তার-২

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি, সাতক্ষীরা: আশাশুনি থেকে চুরি যাওয়া ৫ গরুসহ চুরির সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের পুত্র সিরাজুল ইসলাম ও আশাশুনির গদাইপুর গ্রামের কবিরুল মল্লিকের স্ত্রী মুক্তি বেগম।

থানা ও গরু মালিকদের সূত্রে জানাগেছে, উপজলার গদাইপুর গ্রামের তবিবুর রহমান হিটলার ও ইউছুপ মোল্যার বাড়ি থেকে গত বুধবার ৫টি গরু চুরি হয়। একই গ্রামের ইন্তাজ মোল্যার পুত্র আব্দুল মজিদ ও কবিরুল মল্লিক গরুগুলো চুরি করে উত্তর নলতা গ্রামের সিরাজুল ইসলামের কাছে বিক্রি করেন বলে জানা গেছে।

এ খবরে পুলিশ কবিরুল মল্লিককে বাড়েিত না পেয়ে তার স্ত্রী মুক্তি বেগমকে আটক করে থানা হেফাজতে নেয়। গরুর মালিকরা খুঁজতে খুঁজতে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারমাইল বাজার গিয়ে তাদের একটি গরু দেখতে পান। সাথে সাথে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারকে বিষয়টি ফোনে অবহিত করলে তালা উপজেলার জাতপুর ক্যাম্পে সংবাদ পাঠানো হয়।

জাতপুর ক্যাম্পের এএসআই আলাউদ্দীন ও জামিনুর রহমান আঠারমাইল বাজার থেকে তিনটি গরুসহ সিরাজুলকে আটক করেন। পরে তার দেওয়া তথ্য মোতাবেক খলিলনগর এলাকা থেকে আরও দুটি গরু উদ্ধার করে আশাশুনি থানা হেফাজতে নেয়া হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির জানান, গরু চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সাথে জড়িত আটকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।