× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

নড়াইলে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করল সন্ত্রাসীরা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ  নড়াইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদর খন্দকারকে (৪০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের লোহাগড়া-নড়াইল সড়কের টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বদরকে কুপিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা। পুলিশ ও স্থানীয়রা জানান, বদর খন্দকার মোটরসাইকেলযোগে তার কালনাঘাটস্থল ইটভাটা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্কুলের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা বদরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বদরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বদর নড়াইলের লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ি গ্রামের ময়ের আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমনা খানম জানান, ধারালো অস্ত্রের কোপে বদর খন্দকারের বাম হাতের তিনটি আঙ্গুল পড়ে গেছে। ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন। দুই পায়ের হাটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে একটি ধারালো দা, মোবাইলফোন, একটি খালি কালো ব্যাগ ও দুটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বদর খন্দকার অচেতন অবস্থায় মৃত্যুবরণ করায় তার সঙ্গে কথা বলা সম্ভব সম্ভব হয়নি। তবে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..