চিন্ময় প্রভুকে মুক্তিদান এবং আট দফা বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত প্রতাশা ঐক্য পরিষদের

চিন্ময় প্রভুকে মুক্তিদান এবং আট দফা বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত প্রতাশা ঐক্য পরিষদের

রাজনৈতিক পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রাদায় যে অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে এই ঘটনায় সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর চট্টগ্রামসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা  গভীর উদ্বেগ ও শংকা তৈরি করেছে। অবিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তিদান এবং আট দফা বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

বুধবার (২৭ নভেম্বর) পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ৈ এর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড তাপস চন্দ্র পাল যুক্ত বিবৃতিতে বলেন, চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং ঢাকায় শাহবাগে হামলায় গুরুতর আহত আইনজীবী রমেন্দ্র নাথ রায়সহ বহু আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। বিবৃতিতে দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে।

সারাদেশে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।