× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

২০২১ সালে চীনের বিনিয়োগ ১০ বিলিয়ন ডলার হতে পারে -বাণিজ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

চীনকে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়নের অংশীদার বলে উল্লেখ করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোন এবং ইপিজেডে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বপ্নের বাংলাদেশ গড়তে চীন বাংলাদেশের পাশে থাকবেন বলে বাংলাদেশ আশা করে। সবদিক বিবেচনা করে বাংলাদেশে চীন বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে।

মন্ত্রী আজ চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত ঢাকার একটি হোটেলে এসোসিয়েশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক চীনের বাজারে রপ্তানি বাড়ছে। চীন সরকার তৈরি পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে রপ্তানি বাড়বে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা অনেকটাই  বেড়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহীম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাহ উদ্দিন, চায়না এন্টারপ্রাইজ এসোসিয়েশন ইন বাংলাদেশ এর প্রেসিডেন্ট লিন উয়েকিং।


এ ক্যটাগরির আরো খবর..