চাচার ছুরিঘাতে ভাতিজা খুন সালথায়

চাচার ছুরিঘাতে ভাতিজা খুন সালথায়
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে চাচার ছুরির আঘাতে ভাতিজা হামিদ খান (২৫) খুন হয়েছে।
শনিবার (৬ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদ খাঁন বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খাঁন।

এলাকাবাসী জানায়,  পারিবারিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে ভাতিজা হামিদ খানের । এরই জেরধরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে পারিবারিকভাবে মারামারী বাঁধে।
এসময় ভাতিজার ওপর হামলা চালায় চাচা। এঘটনায় চাচা-ভাতিজাসহ ৬ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুত্বর আহত অবস্থায় ভাতিজার অবস্থার অবনতি হলে রবিবার ভোরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।