মহিলাদের চাকরির লোভ দেখিয়ে হাসপাতালে নিয়ে যৌনাচারের ভিডিও ফাঁস

মহিলাদের চাকরির লোভ দেখিয়ে হাসপাতালে নিয়ে যৌনাচারের ভিডিও ফাঁস

ভারত প্রতিনিধিঃ ভারতের কাটোয়ায় মহিলাদের চাকরির লোভ দেখিয়ে হাসপাতালে নিয়ে যৌনাচারের ভিডিও ফাঁস হলো ননডেপুটি সুপারের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হলে ঘুমের ওষুধ খেয়ে চিকিৎসাধীন।

মঙ্গলবার ৩০ জুন কাটোয়া মহকুমা হাসপাতালের নন মেডিকেল ডেপুটি সুপার অনন্য ধরের এ কুকীর্তির ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ডেপুটি সুপার তার কক্ষের মধ্যে এক মধ্যবয়স্ক নারীকে অশালীনভাবে স্পর্শ করছেন।

কাটোয়ার এক তরুণী সম্প্রতি  ভিডিওটি সামাজিকমাধ্যমে পোস্ট করছেন। ভিডিওটি দেখে অভিযুক্ত অনন্য ধরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা দেয়ার দাবি উঠেছে। ফেসবুক পোস্টে ওই তরুণী মুখ্যমন্ত্রীর কাছেও এমন আবেদন জানিয়েছেন।

অন্যদিকে ভিডিও ফাঁস হওয়ার স্থানীয় অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ‘নারীদের কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ডেপুটি সুপার কাটোয়া মহুকুমা হাসপাতালের মধ্যেই যৌন হেনস্থা করেন। নারীদের নিয়ে মধুচক্রের ব্যবসাও চালান।

তবে এমন অভিযোগে অনন্য ধরের বিরুদ্ধে কাটোয়া থানায় আগেও অভিযোগ করা হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। কিন্তু তখন উপযুক্ত প্রমাণের অভাবে নির্যাতিত নারী ঘটনাটি মীমাংসা করে নিতে বাধ্য হয়েছিলেন।

কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রতন শাসমল জানান,  ‘ফেসবুকে ভাইরাল পোস্টটি দেখেছি। এই ভিডিয়ো ফুটেজটি হাসপাতালের ভিতরের। হাসপাতালের ভিতরে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এ ঘটনার বিভাগীয় তদন্ত হবে। বিষয়টি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলছি। ঘটনায় দোষী সাব্যস্ত হলে  অভিযুক্তের উপযুক্ত শাস্তি হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।