চাকরিতে নিয়োগে আবেদনে প্রার্থীদের বয়সসীমা ২১ মাস ছাড়

চাকরিতে নিয়োগে আবেদনে প্রার্থীদের বয়সসীমা ২১ মাস ছাড়

সরকারি চাকরিতে নিয়োগে আবেদনে প্রার্থীদের বয়সসীমা ২১ মাস ছাড় দিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত বিসিএসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

চাকরি প্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সে ২১ মাস ছাড় দেওয়ার ঘোষণা জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সিদ্ধান্তের ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।