কামরুজ্জামান শাহীন,ভোলা॥ করোনা ভাইরাস প্রতিরোধে চরফ্যাসনে সামাজিক দূরত্ব ও জনসচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে টহল দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার(২৭মার্চ) সন্ধায় চরফ্যাসন সদর রোড ও কলেজ রোডে বাংলাদেশ নৌবাহিনী জনসাধারনকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া আদেশ মানার আহব্বান জানান।
জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যেকোনো জনসমাগম এড়ানো, কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবেন বাংলাদেশ নৌবাহিনী।
ভোলায় দ্বায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর টিম-১ এর প্রধান লেফটেন্যান্ট কমান্ডার নুর মোহাম্মদ এ টহল পরিচালনা করেন।



