ভারতে পালানোর সময় জেলা আলীগের সেক্রেটারি এ্যাড চন্দন কুমার পাল গ্রেফতার

ভারতে পালানোর সময় জেলা আলীগের সেক্রেটারি এ্যাড চন্দন কুমার পাল গ্রেফতার
বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত পালানোর সময় শেরপুর জেলা আ,লীগের সেক্রেটারি এ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা ছিল।  তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সাথী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয়  কুমার কুন্ড।
গ্রেফতারকৃতকে প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার। পরে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
বুধবার(১৬ অক্টোবর) বিকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশ কালে  নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়।
এদিকে বাংলাদেশি অপরাধীদের নিরাপদ আশ্রয় স্থল  ভারত হওয়ায় বিভিন্ন কৌশলে বৈধ পথে কখনো সীমান্তের অবৈধ পথে পাড়ি জমাচ্ছে তারা। এদের পালাতে সহযোগীতাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেওয়ায় বন্ধ হচ্ছেনা পারাপার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।