চট্টগ্রাম বিভাগের জেলাসমূহে করোনা দুর্গত ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আজ সরকারি ত্রাণ বিতরণ করা হয়। বিভাগের ৫৩ হাজার ৭০টি দরিদ্র পরিবারের মাঝে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৮০০ টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
এছাড়া, ভিজিএফ আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় ১ লাখ ২৮ হাজার ৩৪৫টি দরিদ্র পরিবারের মাঝে ৭৪ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা বিতরণ করা হয়েছে।



