চট্টগ্রাম বাকলিয়ায় ২ হাজার ইয়াবাসহ ১ যুবক আটক

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ জামিল উদ্দিন (২২) নামে যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক জামিল কক্সবাজার সদরের টেকপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই সাইফুদ্দিন জানান, কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক জামিলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।