গভীর সমুদ্র বন্দর নির্মাণের সক্ষমতা চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্ত উন্মোচন -নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম: আমরা মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সক্ষমতা অর্জন করেছি যার ফলে চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর শতভাগ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেছেন  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।

          প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

          খালিদ মাহ্‌মুদ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অন্যান্য সেক্টরের ন্যায় চট্টগ্রাম বন্দরেরও বিস্তৃতি লাভ করেছে।

          অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ এসময়  উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে দুশতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।