× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী

admin
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

চৈতী সেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের পাশাপাশি এদিন নগরীতে চার প্লাটুন এবং প্রতিটি উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, নাশকতাসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল (৮ ফেব্রুয়ারি) নগরীততে চার প্লাটুন এবং উপজেলাগুলোতে দুই প্লাটুন করে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তারা মাঠে থাকবেন।

নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুসুম দেওয়ান জানিয়েছেন, রায়কে ঘিরে নগরীর ১৬ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করা হচ্ছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠে র‌্যাব সার্বক্ষনিক টহল দেবেন।


এ ক্যটাগরির আরো খবর..