চট্টগ্রামে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, বিশ্বজিৎ শীলঃ চট্টগ্রামের ফটিকছড়িতে লেলাং ইউনিয়নের কামারপাড়া এলাকায় খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে জিন্নাতুন নেসার (২ বছর), তার বাবার নাম ওমর ফারুক। অপরজন তার ভাই নজরুল ইসলামের মেয়ে মিম (৩ বছর)।

জিন্নাতুন এবং মিম তাদের বাড়ির কাছে পুকুরের পাশে খেলছিল। খেলতে খেলেতে দুই বোন এক সময় পানিতে পড়ে যায়। পরে লোকজন বুঝতে পেরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তুজ জোহরা জানান, এই দুই শিশুকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।