চট্টগ্রামে দুর্গাপূজায় নেতৃত্ব দেওয়ায় বিষু খুন, খুনী গ্রেপ্তার

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে দুর্গাপূজায় নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে বিশু কুমার ধর (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার বাইন্যাপাড়া শিবমন্দির বাইলেনে লক্ষ্মীমহাজনের বাড়ির পাশে তিনি ছুরিকাহত হন।
এ সময় বিশু টিউশন শেষ করে বাসায় ফিরছিলেন। পথে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে বাবু। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
বিশু কুমার পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়ার মিলন ধরের ছেলে। তিনি পাহাড়তলী পূজা উদ্যাপন পরিষদের অর্থ সম্পাদক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘাতকদের গ্রেফতারে রাতেই অভিযান চালায়। এ সময় খুলশী থানাধীন চক্ষু হাসপাতালের সামনে থেকে ঘাতক শিমুল ধর ওরফে বাবুকে গ্রেফতার করা হয়।
থানায় জিজ্ঞাসাবাদে বাবুল নিজ হাতে ছুরিকাঘাতে বিশুকে হত্যা করেছে বলে জানায়। পুলিশ তার দেখানোমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি এবং তার বাসা থেকে রক্তমাখা কাপড় জব্দ করেছে।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বাবু আসন্ন দুর্গাপূজার নেতৃত্ব দেয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশকে জানায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।