চট্টগ্রামে তিন থানার ওসি বদলি

বন্দরনগরী চট্টগ্রামের আরও তিনটি থানায় ওসি পদে রদবদল আনা হয়েছে।

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহাবুবর রহমান বৃহস্পতিবার পতেঙ্গা, বন্দর ও কর্ণফুলী থানায় এই রদবদলের আদেশে জারি করেন বলে অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান জানান।

তিনি জানান, আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়াকে পতেঙ্গা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে বদলি করা হয়েছে বন্দর থানায়।

আর কর্ণফুলী থানায় ওসি হয়ে এসেছেন গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক আলমগীর মাহমুদ, যিনি আগে আকবর শাহ থানার ওসি ছিলেন।

কর্ণফুলী থানার ওসি সৈয়দুল মোস্তফা এবং বন্দর থানার ওসি ময়নুল ইসলামকে গোয়েন্দা পুলিশে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের আওতায় থাকা ১৬ থানার মধ্যে চারটি থানার ওসি পদে পরিবর্তন আনা হল গত এক সপ্তাহের মধ্যে।

এর আগে পিবিআই থেকে বদলি হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশে আসা পরিদর্শক সদীপ কুমার দাশকে গত ১৩ সেপ্টেম্বর পাহাড়তলী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।